সম্পাদনার টেবিলে ‘দেবদাস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন দুই বেলা করে সম্পাদনা চলছে দেবদাস চলচ্চিত্রের। আর তা হচ্ছে এফডিসির ১৬ ও ১৩ নম্বর সম্পাদনা কক্ষে। ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম বলেন, ‘কয়েক দিনের মধ্যেই সম্পাদনার কাজ শেষ হবে। যে প্রত্যাশা নিয়ে দেবদাস ছবির কাজ শুরু করেছি, এখন মনে হচ্ছে, তা পূরণ হবে। দেবদাস নির্মাণ করাটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। সব মিলিয়ে দেবদাসকে এমনভাবে নির্মাণ করছি, যেন দর্শক ছবিটি উপভোগ করতে পারে।’দেবদাস ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান।