সম্পাদনার টেবিলে ‘লালটিপ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি লালটিপ সম্পাদনা করছেন রবিরঞ্জন মিত্র। বলিউড ও টালিউডের অসংখ্য ছবির সম্পাদনা করেছেন তিনি। লালটিপ ছবির পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের একটি ছবি তৈরির চেষ্টা করছি। এখন ভারতে ছবিটির নির্মাণ-পরবর্তী চূড়ান্ত কাজগুলো হচ্ছে। আর এ কাজটি করছেন রবিরঞ্জন মিত্র।’স্বপন আরও বলেন, ‘রবিরঞ্জন মিত্রের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে মন্দ মেয়ের উপাখ্যান, ইতি মৃণালিনী, বাই বাই ব্যাংকক, ফাইটার, জোশ, টার্গেট, ওয়ান্টেড, দ্য জাপানিজ ওয়াইফ, অন্তহীন, রোক সাকো তো রোক লো, মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, সাঁঝবাতির রূপকথারা।’ জানালেন, সম্পাদনার কাজ শেষে ডিআই এবং প্রিন্টের কাজও হবে ভারতের মুম্বাইয়ে।