সম্মাননা পাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর থিয়েটার সম্মাননা পাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আজ রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ সম্মাননা দেওয়া হবে।
একই মঞ্চে আলোক কুমার রায় স্মৃতিপদক পাচ্ছেন তরুণ নাট্যনির্দেশক বাকার বকুল। দলটির উপদেষ্টা পারভীন জলী এসব তথ্য জানান।
‘নিঃশব্দ থামাও, থামাও এই মর্মঘাতী করুণ বিনাশ’ স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করেছে ১০ দিনব্যাপী নাট্যোৎসব। ৩ ফেব্রুয়ারি উৎসবটি শুরু হয়। শেষ হচ্ছে আজ।
সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্মাননা ও পদক প্রদান অনুষ্ঠানের পর মঞ্চস্থ হবে দলের নিজস্ব প্রযোজনা ট্রেন টু পাকিস্তান।