সম্মাননা পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্য পত্রিকা অবিনশ্বর-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘অবিনশ্বর সম্মাননা ২০১৬’ গ্রহণ করলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, পত্রিকাটির বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। অবিনশ্বর সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ফরিদা হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই। াহিত্য আলোচনা ও কবিতা পাঠের আসরে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।