সম্মিলিত সাংস্কৃতিক জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ প্রতিপাদ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনের স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিন ছিল গতকাল। এই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই কুমিল্লার নাট্যকর্মী ও আবৃত্তিশিল্পী সোহাগী জাহান তনুর নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও বহ্নিশিখা। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন ও দিব্য সাংস্কৃতিক সংগঠন। পথনাটক পরিবেশন করে মৈত্রী থিয়েটার। ছিল একক গান ও কবিতার পরিবেশনা।