সময় এখন নজরুলসংগীত বিশ্লেষণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী আয়োজন করেছিল তাঁর গান নিয়ে আলোচনা সভা। গতকাল রোববার সকালে একাডেমীর সেমিনারকক্ষে ‘নজরুলের গানের শ্রেণীবিন্যাস’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন লীনা তাপসী খান। গোলাম মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন করুণাময় গোস্বামী ও খায়রুল আনাম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গোলাম মুরশিদ বলেন, নজরুলসংগীত নিয়ে খুব বেশি গভীর আলোচনা হয়নি। নজরুলসংগীতের বহুলপ্রচার ও চর্চার মাধ্যমে তাঁর গানের গভীরতর ব্যাখ্যা-বিশ্লেষণ করার সময় এসেছে। মূল প্রবন্ধে লীনা তাপসী খান বলেন, নজরুল রাগসংগীতের কারিগর ছিলেন। তাঁর গানে রাগের বিভিন্ন আঙ্গিক অত্যন্ত জোরালো। তাই বিষয়ভিত্তিক শ্রেণীকরণের চেয়ে নজরুলের গানের আঙ্গিকগত শ্রেণীকরণই বেশি যুক্তিযুক্ত। করুণাময় গোস্বামী নজরুলের গানকে স্বরলিপির মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর গানের ব্যাপক চর্চা করা উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘নজরুলের যে গানগুলো জনপ্রিয়, সেগুলোই বেশি গাওয়া হয়। পাশাপাশি তাঁর অন্য গানগুলোর চর্চাও আমাদের অব্যাহত রাখতে হবে।’ খায়রুল আনাম বলেন, ‘প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা-বিশ্লেষণের জন্য নজরুলের গানের শ্রেণীবিন্যাস করা জরুরি। যদিও নজরুলের গানের সংখ্যা বিপুল, কিন্তু আমরা তাঁর খুব অল্পসংখ্যক গানই শুনতে পাই। তাঁর অপরিচিত গানগুলো যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ করে শ্রোতাদের কাছে তুলে ধরা উচিত।’ মাহাদীর নতুন গানের অ্যালবাম ‘অন্য রকম’এখন দেশজুড়ে ঈদের কেনাকাটা চলছে। সাংস্কৃতিক অঙ্গনেও পড়েছে তার প্রভাব। নতুন জামা কিংবা জুতার পাশাপাশি ঈদে গানের নতুন অ্যালবামও বিক্রি হচ্ছে বেশ। বাজারে নতুন গানের অ্যালবাম আনছেন সংগীতশিল্পীরা। ঈদ সামনে রেখে তাই এবারও জমজমাট গানের বাজার। গতকাল ক্লোজআপ ওয়ান তারকা মাহাদীর একটি একক অ্যালবাম প্রকাশিত হলো। বিকেলে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এতে শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ, গীতিকার আসিফ ইকবাল, সংগীতশিল্পী নকীব খান, সংগীতপরিচালক পৃত্থিরাজ প্রমুখ। ঈদ উপলক্ষে প্রকাশিত মাহাদীর এই নতুন অ্যালবামের নাম অন্য রকম। এতে মোট ১০টি গান রয়েছে। প্রকাশ করেছে গানচিল। মাহবুবুল হায়দারের পাশে গণসংগীত সমন্বয় পরিষদ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সংস্কৃতিকর্মী মাহবুবুল হায়দারের পাশে দাঁড়িয়েছে গণসংগীত সমন্বয় পরিষদ। গতকাল সংগঠনের পক্ষ থেকে অসুস্থ শিল্পীর হাতে সাড়ে তিন লাখ টাকা অর্থসহায়তার চেক তুলে দেওয়া হয়। টিএসসিতে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, ঝুনা চৌধুরী প্রমুখ।