সময় নেই সঞ্জয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজা খাটার আগেই বলিউডের কাজকর্ম সব গুছিয়ে ফেলতে হবে তাঁকে। এখন দম ফেলার ফুরসত নেই সঞ্জয় দত্তের। মাত্র তিন সপ্তাহ সময় তাঁর হাতে। বিদ্যা বালানকে তাই না বলেই দিতে হলো। ঘনচক্কর ছবির একটি গানের জন্য সঞ্জয়কে চেয়েছিলেন তিনি। কিন্তু কী আর করা। ইউটিভি মোশন পিকচারস প্রযোজিত এ ছবিতে অভিনয় করছেন বিদ্যা বালান এবং এমরান হাশমি। একইভাবে শিল্পা শেঠিকেও ফিরিয়ে দিতে হয়েছে। তাঁর স্বামী রাজ কুন্দ্রা ও সঞ্জয় দত্ত প্রতিষ্ঠিত সুপার ফাইট লিগের একটি মিউজিক ভিডিওতে কাজ করার কথা ছিল সঞ্জয়ের। তবে রাজ জানিয়েছেন, তিনি চান সঞ্জয় এখন পরিবারের সঙ্গে সময় কাটান। তাই তাঁরা তাঁকে চাপ দেননি এ নিয়ে। জি নিউজ ব্যুরো।