সময় বাড়ল 'চিত্রে সুচিত্রা' প্রদর্শনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে শিল্পাঙ্গনে মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে প্রদর্শনীর সময় ছয় দিন বাড়ানো হয়েছে। ১৯ এপ্রিল এ প্রদর্শনী শেষ হওয়ার কথা ছিল। নতুন সময় অনুযায়ী প্রদর্শনী চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে। ‘চিত্রে সুচিত্রা’ এ বিশেষ প্রদর্শনী সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে আয়োজন করেছে শিল্পাঙ্গন। অংশ নিয়েছেন দেশের ৩২ জন চিত্রশিল্পী ।