সময় বেড়েছে 'এমিটি'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীর একটি শিল্পকর্ম
প্রদর্শনীর একটি শিল্পকর্ম

গ্যালারি টোয়েন্টি ওয়ান-এ চলছে চিত্র প্রদর্শনী ‘এমিটি’। এর সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৮ এপ্রিল পর্যন্ত ঘুরে আসা যাবে এ প্রদর্শনী।

গত ১৯ মার্চ থেকে শুরু হয়েছে ‘এমিটি’। গ্যালারি টোয়েন্টি ওয়ান সূত্র জানায়, প্রয়াত চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুকে উৎসর্গ করে এ প্রদর্শনী। গত বছর থাইল্যান্ডে ‘এমিটি’-এর আয়োজন প্রায় সম্পন্ন করে ফেলেছিলেন শিল্পী খালিদ মাহমুদ মিঠু। প্রদর্শনীটি শুরু হওয়ার আগেই তিনি মারা যান। শুরুতে বাংলাদেশ ও থাইল্যান্ডের শিল্পীদের অংশ নেওয়ার কথা থাকলেও বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের শিল্পীদের ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হলো।
এখানে স্থান পেয়েছে মোট ৩৪টি শিল্পকর্ম। শিল্পীরা হলেন, ফরিদা জামান, খালিদ মাহমুদ মিঠু, কনক চাঁপা চাকমা, শামীম সুব্রানা, আফরোজা জামিল, সামিনা নাফিজ, সালমা জাকিয়া, ফারজানা রিপা ও কামরুজ্জামান স্বাধীন। ৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে আসা যাবে।