সময় সচেতন অক্ষয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও আমির খানের মতো বাঘা বাঘা তারকা ‘কম, কিন্তু ভালো ছবি’—এ নীতিতে বিশ্বাস করেন। কিন্তু অক্ষয়ের যেন উল্টো রথ। একের পর এক ছবিতে অভিনয় করেই চলেছেন। গত বছর শাহরুখ ও আমির খানের একটি করে ছবি মুক্তি পেয়েছে। সেখানে অক্ষয় কুমার একাই পাঁচ-পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। তাঁর কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি। যতটা সময় তিনি বেঁচে আছেন, ততটা সময় নাকি অভিনয়ের মধ্যেই থাকতে চান। আর এ জন্য বেশি বেশি ছবিতে অভিনয় করেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাত্কারে অক্ষয় কুমার বলেন, ‘এ সময়টা আমি আর কখনো পাব না। তাই এর সর্বোত্তম ব্যবহার করতে চাই। ছবিতে কাজ করেই বেঁচে থাকতে চাই আমি।’ ওয়েবসাইট।