সময় ৯০ মিনিট তারকা ১০ জন
৯০ মিনিটের টেলিছবিতে অভিনয় করবেন জনপ্রিয় ১০ জন তারকা। অভিনয়শিল্পীরা হলেন—আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, আলমগীর, সুবর্ণা মুস্তাফা, আল মনসুর, শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, মাহফুজ আহমেদ ও সারিকা। টেলিছবিটির নাম আকাশ জোড়া মেঘ। এটি লিখেছেন অরুণ চৌধুরী আর পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। ১৬ জুলাই থেকে শুটিং হবে টেলিছবিটির।আকাশ জোড়া মেঘ টেলিছবির গল্প গড়ে উঠেছে একজন স্কুলশিক্ষক এবং তাঁর ছাত্রদের নিয়ে। এই শিক্ষকের ছাত্ররা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। চয়নিকা চৌধুরী বললেন, ‘টেলিছবিতে ১০ জন তারকাকে নেওয়ার ভাবনাটা এনটিভির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। তাঁরাই আমাকে তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে একটি টেলিছবি তৈরির পরামর্শ দেন।’স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করবেন আলী যাকের। তিনি বললেন, ‘চিত্রনাট্য পড়েছি। গল্পটা ভালো লেগেছে।’ ঈদে এনটিভিতে দেখানো হবে টেলিছবিটি।