সময়ের শেষ সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ছিল নাটক শেষ সংলাপ-এর ২৫তম মঞ্চায়ন। নাট্যসংগঠন সময়ের ২৯তম প্রযোজনা এটি। মিসরের নাট্যকার তাওফিক আল হাকিমের সুলতানুজ্ জান্নাম অবলম্বনে নাটকটির অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।নাটকটির গল্পে দেখা যায়, সুলতানের দাসত্ব মোচন হয়নি—এমন গোপন সংবাদ রাজ্যময় ছড়িয়ে দেওয়ার অপরাধে এক দাস ব্যবসায়ীকে বন্দী করা হয়। কিন্তু বন্দীর ফরিয়াদনামা দেখে বিচারসভায় উপস্থিত হয় সুলতান নিজে। ব্যবসায়ীর কথা শুনে প্রচণ্ড এক দ্বন্দ্বের মুখোমুখি হয় সে। অনেক তর্ক আর বিতর্কের পর সুলতানকে আইনের পথ বেছে নেওয়ার পরামর্শ দেয় প্রধান বিচারক। আইন মেনে নিয়ে নিলামে ওঠে সুলতান; কিন্তু দেখা দেয় নতুন সংকট। কারণ, নিলাম ক্রয়কারী যার প্রতিনিধিত্ব করতে এসেছে, সে এই রাজ্যে একজন বারবনিতা হিসেবে পরিচিত। শুরু হয় তুমুল যুক্তিতর্ক।এই নাটকে অভিনয় করেছেন পাভেল ইসলাম, ঈশিতা চাকী, রিয়াজ মাহমুদ জুয়েল, আরিফুজ্জামান, ফখরুল ইসলাম, তোফায়েল সরকার প্রমুখ।