সরকারি অনুদান পেল সাত ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি অনুদানপ্রাপ্ত সাত ছবির নাম ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার ২০১৫-১৬ অর্থবছরের সরকারি অনুদানের এ ছবিগুলোর নাম প্রকাশ করা হয়েছে। এগুলো হলো মাকসুদ হোসাইনের পূর্ণদৈর্ঘ্য ছবি দেবী, মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের পরিচালনায় শিশুতোষ ছবি আঁখি ও তার বন্ধুরা, কামার আহমাদ সাইমনের পূর্ণদৈর্ঘ্য ছবি শঙ্খধ্বনি, বদরুল আনাম সৌদের গহীন বালুচর, স্বপন চৌধুরীর বৃদ্ধাশ্রম, পান্থ প্রসাদের সাবিত্রী ও কাওসার চৌধুরীর প্রামাণ্যচিত্র বধ্যভূমিতে একদিন। প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসম্পন্ন বিবেচনায় এ ছবিগুলোকে অনুদানের জন্য নির্বাচন করেছে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’।