সরকারের অনুদান পেল ছয়টি ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর বাংলাদেশ সরকারের অনুদান পেল ছয়টি ছবি। গত সোমবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার এক প্রজ্ঞাপনে ২০১৬-১৭ অর্থবছরের অনুদান পাওয়া ছবির নাম প্রকাশ করা হয়।
অনুদান পাওয়া ছবিগুলো হলো সোহানুর রহমান সোহানের শিশুতোষ চলচ্চিত্র প্রিয় জন্মভূমি, মুহাম্মদ ফেরদৌস আলম সিদ্দিকীর প্রামাণ্যচিত্র একজন মরিয়ম, রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনাজলের কাব্য, তানভীর মোকাম্মেলের রূপসা নদীর বাঁকে, শবনম ফেরদৌসীর আজব সুন্দর এবং কমল সরকারের দায় মুক্তি।
নোনাজলের কাব্য, রূপসা নদীর বাঁকে ও আজব সুন্দর ছবির জন্য প্রতিটি ৫০ লাখ টাকা করে,প্রিয় জন্মভূমি ও দায় মুক্তি ছবির জন্য ৪০ লাখ টাকা করে এবং একজন মরিয়ম ছবি ৩০ লাখ টাকার অনুদান পেয়েছে।