প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার থেকে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হলো শিল্পী সুকুমার পালের একক সরাচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘ফিরে চল মাটির টানে-২’।
সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সৈয়দ আবুল বারক্ আলভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রকের নির্বাহী পরিচালক চিত্রশিল্পী মো. মনিরুজ্জামান। ৮১টি শিল্পকর্ম দিয়ে সাজানো এ প্রদর্শনী চলবে আগামী ১ মে পর্যন্ত।