সরাসরি গান করার আলাদা মজা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে প্রচারিত হবে গান নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘বসুধা তোমার জন্য আমার এ গান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সায়েম এবং পরিচালনায় তানিফ মাহমুদ। অনুষ্ঠানের আজকের শিল্পী এস ডি রুবেল। কথা হলো তাঁর সঙ্গে। আজকের অনুষ্ঠানে কী ধরনের গান করবেন?অনেকেই মনে করেন, আমি শুধু মেলোডি-ধাঁচের গানই করি। এটা ঠিক। কিন্তু আমি যে লোক-ধাঁচের গানও করি, এটা কিন্তু অনেকেই জানেন না। তাই আজকের অনুষ্ঠানে মেলোডির পাশাপাশি লোক-ধাঁচের গানও করব। আর আমার গাওয়া জনপ্রিয় গানগুলো তো থাকবেই।টিভিতে এ ধরনের সরাসরি অনুষ্ঠানে কত দিন পর গান করছেন?তা প্রায় সাত-আট মাস তো হবেই। এ ধরনের অনুষ্ঠানে গান করার আলাদা মজা আছে। সবগুলো যন্ত্রের সঙ্গে গান করার অনুভূতি টিভিতে খুব একটা পাওয়া যায় না। বেশির ভাগ অনুষ্ঠানেই তো নিজের গানের সঙ্গে ঠোঁট মেলাতে হয়। শ্রোতারাও সরাসরি গান শোনার আনন্দ থেকে বঞ্চিত হয়।আপনার সর্বশেষ গানের অ্যালবাম এক টাকার মানুষ। নামটি এ রকম কেন?কেউ হঠাত্ শুনে মনে করবে গানটির মধ্যে কোনো আধ্যাত্মিক ব্যাপার আছে। মোটেও সে রকম নয়। বেশির ভাগই প্রেমের গান। লোক-ধাঁচের গানও রয়েছে। এটি আমার ৩৩ নম্বর একক অ্যালবাম। এখানে আমি নিজের থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। তেমনি কিছু গান আজকের অনুষ্ঠানেও করার ইচ্ছা আছে।আপনি তো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার কী খবর?হ্যাঁ, ছবির নাম প্রেম মরে না কোনো দিন। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন শাবনূর, নেহা ও দীঘি। পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। কলেজে পড়ার সময় চাঁদপুরে অনন্যা থিয়েটারে কিছুদিন কাজ করেছি। এবার চলচ্চিত্রে কাজ করতে গিয়ে বুঝেছি, অভিনয় খুব সহজ ব্যাপার নয়। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।বিনোদন প্রতিবেদক