সরাসরি দর্শকের ভোটে রক ব্যান্ড প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রতিভাবান ব্যান্ডকে সামনে এগিয়ে আনার জন্য দূরবীন আয়োজন করেছে ‘রক হান্ট’ প্রতিযোগিতার। ৬ ও ৭ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।এই প্রতিযোগিতার উদ্যোক্তা দূরবীন ব্যান্ডের প্রধান শহীদুল ইসলাম জানান, যাদের এখনো কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি, সেসব ব্যান্ডই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। দর্শক সরাসরি তাদের গান উপভোগ করার পাশাপাশি তখনই ভোট দিতে পারবে। দর্শকের সরাসরি ভোটের মাধ্যমে বিজয়ী পাঁচটি ব্যান্ড নির্বাচন করা হবে। দর্শকের বিচারে প্রথম ব্যান্ডকে দূরবীনের পক্ষ থেকে একটি অ্যালবাম প্রকাশের ব্যবস্থা করে দেওয়া হবে। অপর চারটি ব্যান্ড পাবে মিশ্র অ্যালবামে গান করার সুযোগ।এরই মধ্যে এই প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। চলবে ৩০ মার্চ পর্যন্ত।