সরাসরি 'ফু ফাইটারস লাইভ ইন ব্যাংকক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফু ফাইটারস ব্যান্ডের সদস্যরা
ফু ফাইটারস ব্যান্ডের সদস্যরা

ফু ফাইটারসের ফ্যানরা আরও একবার ভেসে যাবে মিউজিকের জোয়ারে। ফু ফাইটারসের নতুন অ্যালবাম কংক্রিট অ্যান্ড গোল্ড-এর আগমন বার্তা নিয়ে তারা এবার হাজির হয়েছে ব্যাংককে। আজ অংশ নেবেন ‘ফু ফাইটারস লাইভ ইন ব্যাংকক’ নামের কনসার্টে।

এই আয়োজনে বাংলাদেশি ফু ফাইটারসদের জন্য আছে আনন্দের খবর। এবিসি রেডিও ৮৯.২ এফএম এই কনসার্টের ওভারসিজ রেডিও পার্টনার। বাংলাদেশের বেশ কয়েকজন ফু ফাইটারস ফ্যান অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন কনসার্টে। সেখানে তাঁরা সরাসরি উপভোগ করবেন লাইভ কনসার্ট। টানা এক মাসের নানা ধরনের প্রতিযোগিতার মাধ্যমে এবিসি রেডিও ফু ফাইটারসের এই ফ্যানদের মধ্যে পাঁচজন বিজয়ীকে নির্বাচন করে এবং সুযোগ দিয়েছে ব্যাংককে ‘ফু ফাইটারস লাইভ ইন ব্যাংকক’ সরাসরি দেখার।

তবে শুধু ফ্যানরাই নয়, সঙ্গে যাচ্ছে বাংলাদেশের সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, জর্জ লিংকন ডি’কস্টা, জামশেদ চৌধুরী এবং রাইফ আল হাসান রাফা। এর আগে গত ফেব্রুয়ারিতে বিখ্যাত ব্যান্ড ‘গানস অ্যান্ড রোজেস’-এর ক্যাম্পেইন ‘ওয়ানস ইন আ লাইফ টাইম অপরচুনিটি টু সি গানস অ্যান্ড রোজেস লাইভ’ নামের ক্যাম্পেইনের পর এই দ্বিতীয়বার ‘ফু ফাইটারস লাইভ ইন ব্যাংকক’-এর কনসার্টের ওভারসিজ রেডিও পার্টনার হিসেবে থাকছে এবিসি রেডিও।

এবারের ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ফু ফাইটারসের একটি জনপ্রিয় গান ‘লার্ন টু ফ্লাই’-এর মতো করে ‘লার্ন টু ফ্লাই টু ফু ফাইটারস লাইভ ইন ব্যাংকক’। বাংলাদেশের পক্ষ থেকে এবিসি রেডিওর সঙ্গে সার্বিক সহযোগিতায় থাকছে দেশের প্রথম সারির বেসরকারি এয়ারলাইন সার্ভিস ‘ইউএস বাংলা এয়ারলাইনস’ এবং এই কনসার্টের মূল আয়োজক হিসেবে থাকছে থাইল্যান্ডের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি জ্যাম এবং মিরাকেল ম্যানেজমেন্ট।

বলে রাখা ভালো, ফু ফাইটারসের জন্ম হয়েছিল ১৯৯৪ সালে। এর আগে ফু ফাইটারসের জনক ডেভ গ্রোল ‘নির্ভানা’ নামের ব্যান্ডে ড্রামার হিসেবে ছিলেন। কার্ট কোবেইনের মৃত্যুর পর ‘নির্ভানা’ বন্ধ হয়ে গ্যালে ডেভ গ্রোল ফু ফাইটারসে ভোকাল এবং গিটারিস্ট হিসেবে সামনে আসেন এবং ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়ে নেন। ফু ফাইটারস নামটা রাখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলিয়েড এয়ারক্রাফট পাইলটের দেখা কিছু আকাশযানের নাম অনুযায়ী।

সময়ের স্রোতে নানা ছোট-বড় ঢেউয়ের মধ্য দিয়ে ফু ফাইটারস আজ জনপ্রিয় একটি ব্যান্ড। দ্য কালার অ্যান্ড দ্য শেপ, দেয়ার ইজ নাথিং লেফট টু লুস, ওয়ান বাই ওয়ানসহ এমন আরও অনেক জনপ্রিয় অ্যালবাম এবং ‘অল মাই লাইফ’, ‘মাই হিরো’, ‘বেস্ট অব ইউ’, ‘লার্ন টু ফ্লাই’ এবং একেবারেই নতুন গান ‘রান’–এর মতো সাড়া জাগিয়ে দেওয়া গান। এসব গান দিয়েই জায়গা করে নিয়েছে সারা বিশ্বের মানুষের বুকে আর মুখে।

এবিসি রেডিও ৮৯.২ এফএম বাংলাদেশের একমাত্র রেডিও স্টেশন যারা এমন বৃহৎ কনসার্টের ওভারসিজ রেডিও পার্টনার হিসেবে থাকছে। এবিসি রেডিও সব সময় মানুষের মনের প্রয়োজন বোঝে। আর তাই ফু ফাইটারসের বাংলাদেশি ফ্যানরা কনসার্টের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারবেন এখান থেকেই। কনসার্টের সব আপডেট পেতে এবিসির ফেসবুক পেজ www.facebook.com/abcradiofm89.2-এ লাইক দিয়ে সঙ্গেই থাকুন।