সরোদ থেকে গানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার কণ্ঠশিল্পী হচ্ছেন ভারতের প্রখ্যাত সরোদবাদক ওস্তাদ আমজাদ আলী খানের ছেলে আয়ান আলী বাঙ্গাস ও আমন আলী বাঙ্গাস। সরোদের পাশাপাশি এবার তাঁরা গানের অ্যালবাম প্রকাশ করছেন। অ্যালবামটি শ্রোতারা হাতে পাবে নভেম্বরে। জানা গেছে, তাঁদের সঙ্গে এই অ্যালবামে থাকবেন একজন মহিলা কণ্ঠশিল্পীও। তবে এই শিল্পীর ব্যাপারে এখনো তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি। তবে জানা গেছে, সুনিধি চৌহান অথবা শ্রেয়া ঘোষালকে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।