সর্দারনি গ্রেসি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লগন ছবিতে গ্রামের সহজ-সরল গৌরীকে নিশ্চয় সবার মনে আছে? সেই গৌরী একেবারে নতুন রূপে আসছেন। এবার তিনি লবণ কারখানার শ্রমিকদের সর্দারনির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। হোয়াইট ল্যান্ড নামের এ ছবিটির পরিচালক হচ্ছেন জয়ন্ত গিলাটার। ছবির গল্প তৈরি হয়েছে গুজরাটের লবণ কারখানার শ্রমিকদের সত্যিকারের জীবন কাহিনিকে ভিত্তি করে। অনেকের ধারণা, হোয়াইট ল্যান্ড ছবির এ চরিত্রটির মাধ্যমে দর্শকদের মাঝে আবার নতুন করে ফিরে আসবেন গ্রেসি। অন্যদিকে পরিচালক জয়ন্ত গিলাটারও অভিনেত্রী গ্রেসিকে নিয়ে বেশ আশাবাদী। তিনি মনে করেন, এ চরিত্রটির জন্য গ্রেসিই যোগ্য। তিনি আরও বলেন, ‘আমরা আসলে এমন একজন অভিনেত্রী খুঁজছিলাম, যার মধ্যে চরিত্রটির সব ধরনের গুণ থাকবে। সবকিছু ভেবে মনে হয়েছে একমাত্র গ্রেসিই চরিত্রটির সার্থক রূপায়ণ করতে পারবেন।’