সর্বকালের সেরা গায়ক মাইকেল জ্যাকসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পপসম্রাট মাইকেল জ্যাকসনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এর প্রাক্কালে পৃথিবীজুড়ে চালানো এক জরিপে দেখা গেছে, প্রয়াত পপসম্রাট সর্বকালের সেরা শিল্পীদের অন্যতম। জরিপে দ্বিতীয় স্থানটি ব্রিটিশ শিল্পী ফ্রেডি মারকারির দখলে। তৃতীয় স্থানে আছেন এলভিস প্রিসলি। গানস এন রোজেস তারকা এক্সেল রোজ চতুর্থ স্থান লাভ করেছেন। পঞ্চম স্থানটি বাগিয়ে নিয়েছেন জন লেনন। এ ছাড়া শীর্ষ দশে রবার্ট প্ল্যান্ট, পল ম্যাকার্টনি, স্টিভ ওয়ান্ডারের মতো তারকাশিল্পীদের নাম ঠাঁই পেয়েছে। জরিপটি চালিয়েছে এনএমই ডট কম। ওয়েবসাইট।