সর্বকালের সেরা ১০ দেশের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী সেরা শিল্পীরা নিজের দেশের জন্য গান গেয়েছেন। দেশকে ভালোবেসে দেশের জন্য গান গাওয়ার মাধ্যমে আজও তাঁরা ভক্ত-শ্রোতাদের মাঝে হয়ে আছেন অমর। দেশকে নিয়ে গাওয়া সেরা গানের তালিকায় স্থান করে নেওয়া ১০টি গান নিয়ে এ প্রতিবেদন।১. সর্বকালের সেরা ১০ দেশের গানের মধ্যে প্রথমেই রয়েছে জনি হর্টনের গাওয়া ‘দ্য ব্যাটল অব নিউ অর্লিয়েনস’ গানটি। ১৯৫৯ সালে ব্রিটিশ এবং আমেরিকা যুদ্ধকে কেন্দ্র করে রচিত গানটি লিখেছেন জিমি ড্রিফটউড। দুই মিনিট ৩৩ সেকেন্ডের এ গানের মাধ্যমে বিশ্বব্যাপী শ্রোতাদের মন জয় করে নিয়েছেন শিল্পী জনি হর্টন।২. কেনি রজার্সের গাওয়া ‘লেডি’ গানটি প্রকাশিত হয় ১৯৮০ সালে। প্রকাশের পরপরই গানটি নিয়ে বিশ্বজুড়ে সৃষ্টি হয় নতুন উন্মাদনা। আর তাতেই সেরা ১০ দেশের গানের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে ‘লেডি’ গানটি। লিওনেল রিচির লেখা গানটিতে দেশকে নিয়ে উঠে এসেছে নানা বিষয়, যা দর্শকদের আকৃষ্ট করেছে।৩. সংগীতের ক্ষেত্রে জনপ্রিয় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী কানাডীয় শিল্পী সানায়া টোয়াইনের গাওয়া ‘ইউ আর স্টিল দ্য ওয়ান’ গানটি যুক্তরাষ্ট্রে ১৯৯৮ সালের জানুয়ারিতে প্রথম প্রকাশিত হয়। এক মাস পর গানটি যুক্তরাজ্যে প্রকাশ হয়। রবার্ট জন ও সানিয়র যৌথভাবে লেখা এ গান রেকর্ড হয় ১৯৯৭ সালে। গানটি মুক্তির পরই আলোচনায় চলে আসে। বেস্ট কান্ট্রি সং, বেস্ট ফিমেল কান্ট্রি ভোকাল পারফরম্যান্সসহ নানা পুরস্কারও জিতে নেয় গানটি। সেরা ১০-এ তৃতীয় স্থানে আছে এ গান।৪. বিশ্বখ্যাত শিল্পী এলভিস প্রিসলির গাওয়া ‘আর ইউ লনসাম টু নাইট’ গানটি সেরা ১০ দেশের গানের তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। নানা ধরনের গানে পারদর্শী এ শিল্পী গানের পাশাপাশি বিভিন্ন সংগীতযন্ত্র বাজানোর ক্ষেত্রেও ছিলেন বেশ জনপ্রিয়। দেশকে নিয়ে তাঁর গাওয়া গানটি তুমুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি জিতে নেয় বেশ কিছু পুরস্কার।৫. অস্কারজয়ী ‘রেইন ড্রপস কিপ ফল ইন অন মাই হেড’ গানটির শিল্পী বি জে থমাস। ১৯৬৯ সালে বাচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানডেন্স কিড ছবির জন্য তৈরি গানটি লিখেছেন হল ডেভিড ও বার্ট বাচার্স। ছবিটি মুক্তির পর গানটি সারা বিশ্বের একাধিক টপ চার্টের শীর্ষে জায়গা করে নেয়।৬. গ্লেন ক্যাম্পবলের গাওয়া ‘রিনস্টোন কাউবয়’ শীর্ষক গানটি প্রকাশিত হয় ১৯৭৫ সালে। তিন মিনিট আট সেকেন্ডের এ গানের অ্যালবাম প্রকাশের পর ১০ লাখ কপি বিক্রির রেকর্ড হওয়ায় রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার (আরআইএএ) সর্বোচ্চ গোল্ড পুরস্কার জিতে নেয়। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ছয়টি টপ চার্টে শীর্ষে থাকাসহ একাধিক টপ চার্টের সেরার তালিকায় জায়গা করে নেয় গানটি।৭. ফেইথ হিলের গাওয়া ‘ব্রিথ’ গানটি শিল্পীর স্টুডিও অ্যালবাম ব্রিথের একটি জনপ্রিয় দেশের গান। গানটি প্রকাশের পর তুমুল জনপ্রিয়তার পাশাপাশি গ্র্যামি অ্যাওয়ার্ডসহ বেস্ট কান্ট্রি অ্যালবাম, বেস্ট ফিমেল কান্ট্রি ভোকাল পারফরম্যান্সসহ একাধিক পুরস্কার জিতে নেয়। ১৯৯৯ সালে প্রকাশিত গানটি পরপর দুই বছর বিভিন্ন দেশের শীর্ষ টপ চার্টের তালিকায় স্থান করে নেয়।৮. যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার একজন মহিলার দেশপ্রেমের গল্প নিয়ে তৈরি ‘টম ডোলে’ গানটির শিল্পী কিংস্টোন ট্রিও। ১৯৫৮ সালে প্রকাশের পরই গানটি শ্রোতাদের মধ্যে সাড়া জাগায়। প্রকাশের পর তুমুল জনপ্রিয়তা পাওয়া গানটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডাসহ বিভিন্ন দেশের টপ চার্টের শীর্ষে জায়গা করে নেয়। পাশাপাশি রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) গানটিকে সং অব দ্য সেঞ্চুরি হিসেবে স্বীকৃতি দেয়।৯. জিমি ডিনের গাওয়া ‘বিগ বেড জন’ গানটি প্রকাশিত হয় ১৯৬১ সালে। তিন মিনিট এক সেকেন্ডের গানটি লিখেছেন রয় একিউফ ও জিমি ডিন। গ্র্যামি অ্যাওয়ার্ড ফর বেস্ট কান্ট্রি অ্যান্ড ওয়েস্টার্ন রেকর্ডিং পুরস্কারপ্রাপ্ত গানটি প্রকাশের পর শ্রোতাদের দারুণভাবে আকর্ষণ করে। জনপ্রিয়তা পাওয়া এ গান নিয়ে পরবর্তী সময়ে টিভিতে ছবি নির্মিত হয়।১০. ১৯৫৯ সালে জিম রিভসের ‘হি উইল হেভ টু গো’ গানটি প্রকাশিত হয়। সে সময় দেশকে নিয়ে জিমের এ গান নিজ দেশের পাশাপাশি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। প্রকাশের বছরের পাশাপাশি পরবর্তী সময় দীর্ঘদিন ধরে টপ চার্টে সেরার তালিকায় থাকার দুর্লভ রেকর্ডও রয়েছে গানটির। নূরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: বিলবোর্ড ডট কম