সর্বজয়া, সারা, হিমেশ ও অ্যারন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে আজ রাত আটটায় দেখানো হবে নাটক সর্বজয়া, সারা, হিমেশ ও অ্যারন। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। অভিনয় করেছেন মম, সজল, ঈশানা, প্রকাশ।২৫ বছরের জীবনে সব দিক দিয়ে এগিয়ে থাকলেও সর্বজয়া সুন্দর করে সংসার গোছাতে পারেনি। সংসারে নেমে আসে অন্ধকার। শেষ আশ্রয় হিসেবে বেছে নেয় একমাত্র বন্ধু সারাকে। সর্বজয়াকে পেয়ে সারা খুব খুশি। সর্বজয়ার স্বামী হিমেশ স্ত্রীকে খুঁজছে। এদিকে সর্বজায়া জনতে পারে, একসময় হিমেশ ও সারার সম্পর্ক ছিল। সর্বজয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখোমুখি হয় হিমেশের।