প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত হুমায়ূন আহমেদের প্রতি সবাই আজ শেষ শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই আয়োজনটি বেলা ১১টা থেকে সরাসরি সম্প্রচার করবে বিভিন্ন টিভি চ্যানেল। এরই মধ্যে পুরো আয়োজন সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, দেশ টিভি, বাংলাভিশন। এই আয়োজনে থাকবে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন, হুমায়ূন আহমেদকে নিয়ে বিশিষ্টজনদের কথা।