সর্বোচ্চ পারিশ্রমিক ক্রিস্টেনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট গত বছর চলচ্চিত্রে অভিনয় করে আয় করেছেন পৌনে চার কোটি ডলার। ফোর্বস সাময়িকী সম্প্রতি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া হলিউডের অভিনেত্রীদের একটি তালিকা প্রকাশ করে। এই তালিকায় ক্রিস্টেন স্টুয়ার্ট এক নম্বর স্থান দখল করেছেন। টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন ছবির প্রথম ও দ্বিতীয় পর্বে অভিনয় করে ছবির লভ্যাংশ থেকে তিনি এক কোটি ২৫ লাখ ডলার পেয়েছেন। এ ছাড়া স্নো হোয়াইট অ্যান্ড হান্টসম্যান ছবি থেকে মোটা অঙ্কের অর্থ পান। তিন কোটি ৪০ লাখ ডলার আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন অপর হলিউড তারকা ক্যামেরন ডায়াজ। কন্ট্যাক্টমিউজিক ডট কম সূত্রে জানা যায়, ব্যাড টিচার, দ্য গ্রিন হর্নেট, হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং ছবিতে অভিনয় করে তিনি এই অর্থ পান। আড়াই কোটি ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছেন সান্ড্রা বুলক। আইএএনএস।