সর্বোচ্চ পারিশ্রমিক ডিক্যাপ্রিওর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় শীর্ষস্থানটি এখন লিওনার্দো ডিক্যাপ্রিওর। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের এক জরিপে বলা হয়, ২০১০ সালে হলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন এই তারকা। ক্যাপ্রিও অভিনীত ইনসেপশন ও শাটার আইল্যান্ড ছবি দুটি বিশ্বব্যাপী ১১০ কোটি মার্কিন ডলারের বেশি ব্যবসা করেছে। শুধু ইনসেপশন ছবিটি করেই তিনি পকেটে পুরেছেন সাড়ে সাত কোটি ডলার।সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া হলিউডের তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানে যাঁর নামটি স্থান পেয়েছে, তিনি জনি ডেপ। তাঁর পরপরই আছেন নবাগত অভিনেত্রী মিয়া ওয়াসিকওস্কা। মোটামুটি অখ্যাত অস্ট্রেলীয় এই অভিনেত্রী জনি ডেপের বিপরীতে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ছবিতে অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছেন। ছবিটি ১০৩ কোটি ডলার উপার্জন করেছে। ওয়েবসাইট।