সর্বোচ্চ সম্মানী জোলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের জুন মাস থেকে এ বছরের জুন মাস পর্যন্ত অ্যাঞ্জেলিনা জোলির আয় তিন কোটি ৩০ লাখ ডলার। এই অর্থ জোলির ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কেবল অভিনয়ের সুবাদেই। আর সব হিসাব-নিকাশ চূড়ান্ত করে ফোর্বস ম্যাগাজিন ঘোষণা করেছে, জোলিই সবচেয়ে বেশি সম্মানী পাওয়া অভিনেত্রী। তালিকার দ্বিতীয় জায়গাটি দখল করেছেন জেনিফার লরেন্স; এক বছরে দুই কোটি ছয় লাখ ডলার ঘরে তোলেন তিনি। দুই কোটি ২০ লাখ ডলার আয় করে ক্রিস্টেন স্টুয়ার্ট আছেন তিন নম্বরে। জেনিফার অ্যানিস্টন দুই কোটি ডলার নিয়ে হয়েছেন চতুর্থ। আর এবারই প্রথম সেরা ১০০-এর ঘরে ঢুকেই তালিকার পাঁচে এমা স্টোন। পিটিআই।