সরয়ার ফারুকীর ভাবনা থেকে ‘মুকিম ব্রাদার্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর মূল ভাবনা থেকে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক মুকিম ব্রাদার্স। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। বদরুল মুকিম ও আনোয়ার মুকিম নামের বিপরীতমুখী স্বভাবের দুই ভাইয়ের চরিত্র নিয়ে ধারাবাহিকটির গল্প। দুই ভাইয়েরই সার্বক্ষণিক চেষ্টা অন্যজনকে কোনো না কোনোভাবে কুপোকাত করা।নতুন এ ধারাবাহিক নিয়ে সরয়ার ফারুকী বললেন, ‘এ নাটকের মূল সুর আমার কাছে মনে হয়েছে কিছুটা ভিন্ন ধাঁচের। এটি পুরোপুরি রিয়েলিস্টিক নাটক নয়। আবার ঠিক টম অ্যান্ড জেরিও নয়।’পরিচালক আশফাক নিপুণ বললেন, ‘অনেকের ধারণা, আমাদের ভাই-বেরাদারদের নাটক মানেই শুধু মোবাইল ফোনে প্রেমালাপ আর ঝগড়াঝাঁটি। মুকিম ব্রাদার্স এসব ধারণাকে আরও একবার মিথ্যে প্রমাণ করবে।’নাটকে অভিনয় করেছেন তিশা, মুসাফির, আরজে অপু, চৈতি এবং আরও অনেকে। ২৩ জুন থেকে চ্যানেল আইয়ে দেখানো হবে মুকিম ব্রাদার্স।