সহজিয়ার 'রঙমিস্ত্রী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা অনুষদের বকুলতলায় ‘সহজিয়া’র প্রথম গানের অ্যালবাম রঙমিস্ত্রীর মোড়ক উন্মোচন করেন শিল্পী ও অতিথিরা ষ প্রথম আলো
চারুকলা অনুষদের বকুলতলায় ‘সহজিয়া’র প্রথম গানের অ্যালবাম রঙমিস্ত্রীর মোড়ক উন্মোচন করেন শিল্পী ও অতিথিরা ষ প্রথম আলো

আয়োজনটি ছিল গানের দল ‘সহজিয়া’র প্রথম অ্যালবাম রঙমিস্ত্রীর প্রকাশনা উৎসব। কিন্তু গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত আয়োজনটি পরিণত হয়েছিল সমমনা শিল্পী, সংগীতানুরাগীদের মিলনমেলায়। অগ্রহায়ণের হিমেল সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন কবি-সংগীতশিল্পী কফিল আহমেদ, শঙ্কর সাঁওজাল প্রমুখ।
অ্যালবামের গানগুলোর সঙ্গে নিজেদের নতুন-পুরোনো অন্যান্য গানও শোনালেন সহজিয়ার সদস্যরা। এ ছাড়া পাশাপাশি সহজিয়াকে শুভেচ্ছা জানিয়ে গান গাইলেন কফিল আহমেদ ও গানের দল ‘চিৎকার’।
রঙমিস্ত্রী অ্যালবামটি সাজানো হয়েছে নয়টি গান দিয়ে। গানগুলো হলো: ‘যত চোখ যায়’, ‘ঘুম ঘুম দিন’, ‘ভুলে যাও শবনম’, ‘চোখে চোখে পড়লেই হাওয়া’, ‘বোকা পাখি’, ‘সারাদিন খেলা’, ‘স্বপ্নের আকাশ’, ব্যথা দিও না’। সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন ভোকাল রাজীব আহমেদ। সহজিয়া তাদের রঙমিস্ত্রী অ্যালবামটি কফিল আহমেদকে উৎসর্গ করেছে। প্রকাশনা উৎসব সঞ্চালনা করেন রোখসানা আমীন।
এ উৎসবের আয়োজন করেন শিল্পীদের বন্ধুরা।