সহযোগিতার হাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাম্পত্য জীবনের জটিল সংকট বিলীন করে দিয়েছে স্যান্ড্রা বুলকের অস্কার জয়ের আনন্দ। একজন মডেলের সঙ্গে স্বামীর কলঙ্কের খবর রটার পর নিদারুণ মানসিক অশান্তিতে ভুগছেন তিনি। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচের বাড়ি ছেড়ে তিনি নাকি বের হয়ে এসেছেন। বিয়ের পর স্বামী জেস জেমসের সঙ্গে ওই বাড়িতে বাস করে আসছিলেন তিনি। তাঁর এই দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন মোনিক। এই তারকা এবার সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন। তিনি বলেন, বিষয়টি স্যান্ড্রার একান্তই নিজস্ব। এর পরও যদি তাঁর কোনো সহযোগিতা লাগে, বুলক চাইলে সর্বান্তঃকরণে তিনি তা করবেন। ওয়েবসাইট।