সহেনা যাতনার সিক্যুয়েলেও বিন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহেনা যাতনা নাটকটি প্রচারিত হয়েছিল চ্যানেল ওয়ানে গত বছরের ঈদ অনুষ্ঠানমালায়। এবার সে নাটকেরই সিক্যুয়েল নির্মিত হচ্ছে। তবে রচয়িতা ও নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দ্য স্যুজ স্টোরি। অনুরূপ আইচের রচনা এবং সকাল আহমেদের পরিচালনায় নাটকটির শুটিং শুরু হবে ২৭ জুন থেকে। আর সিক্যুয়েলেও যথারীতি অভিনয় করছেন বিন্দু। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে বিন্দু বলেন, ‘এটি সহেনা যাতনার সিক্যুয়েল। গত ঈদে আমরা এ নাটকটির কাজ করি। নাটকটি প্রচারের পর বেশ সাড়া পাই। তাই পরিচালক সিদ্ধান্ত নেন এটির সিক্যুয়েল বানাবেন। সে ধারাবাহিকতায় এবারের নাটকে কাজ করা। তবে আগের নাটকটিতে কাজ করতে গিয়ে আমাদের বেশ কষ্ট করতে হয়েছিল। টানা এক দিন এক রাত শুটিং করে সকালে আমাদের কাজ শেষ হয়। আমার শুটিং লাইফে এত তাড়াহুড়ো করে এখন পর্যন্ত কোনো নাটকে কাজ করিনি।’ বিন্দু আরও বলেন, ‘এবারের নাটকটিতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিশা। সবকিছু দেখে মনে হচ্ছে ভালো একটি কাজ হবে।’ প্রসঙ্গত, দ্য স্যুজ স্টোরি নাটকের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে টিভি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিশা ও লাক্স তারকা বিন্দু।