সহোদরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে শুক্রবার বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি সহোদরা। লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। অভিনয় করেছেন আহসানুল হক মিনু, চঞ্চল চৌধুরী, তারিন ও আজিজুল হাকিম।আরতি ও চায়না—দুই সহোদরা। নিম্ন সম্প্রদায়ের দুই বোন বাস করে পুরাকীর্তিতে পরিণত হওয়া এক প্রাচীন বাড়িতে। যে বাড়ির অবশিষ্ট বলতে কেবল একটি ঘর। এ ঘরে দুজনের বাস। আরতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। চায়না কলেজের ছাত্রী। তাদের শিক্ষা ও পেশার কারণে নিজের সম্প্রদায়ে আর ফিরতে পারে না। ফলে তাদের বিয়ে নিয়ে তৈরি হয় সংকট। আর তা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে গিয়ে দুই বোনের মনে তৈরি হয় সন্দেহ, দ্বন্দ্ব আর সংঘাত।