সা রা দি ন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
বিশ্বনাটকের যূথ উৎসব। আয়োজন করেছে মহাকাল নাট্য সম্প্রদায়। আজ নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের নাটক পুশি বেড়াল ও একজন প্রকৃত মানুষ, জাতীয় নাট্যশালায়। ভারতের অনীক নাট্যদলের নাটক অ্যাডভেঞ্চার কারে কয়, পরীক্ষণ থিয়েটার হলে। সন্ধ্যা সাড়ে সাতটায়।
ইএমকে সেন্টার, ধানমন্ডি, সড়ক ২৭
বটতলার নাটক খনা। লিখেছেন সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। সন্ধ্যা সাতটায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
কানাডাপ্রবাসী শিল্পী সৈয়দ ইকবালের চিত্রকলা প্রদর্শনী ‘রং উৎস হূদয়’। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি
আনিসুজ্জামান সোহেলের শিল্পকলা প্রদর্শনী। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান
কে এস রাধাকৃষ্ণনের ভাস্কর্য প্রদর্শনী। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
স্টার সিনেপ্লেক্স
নিঃস্বার্থ ভালোবাসা: বেলা দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।
ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল: বেলা পৌনে দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।
দ্য লোন রেঞ্জার: বেলা একটা ২০, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে।
ডেস্পিকেবল মি ২ থ্রিডি: বেলা তিনটা ২০ ও বিকেল পাঁচটা ২৫ মিনিটে।
জুরাসিক পার্ক থ্রিডি: দুপুর ১২টা ৫০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।