সাঁওতাল আর ঝুমুর গান গেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণকলি, একটু কথা বলব।তাড়াতাড়ি বলুন। একটু তাড়া আছে।খুব ব্যস্ত?হ্যাঁ, আমার নতুন অ্যালবাম বের হচ্ছে, বেঙ্গল ফাউন্ডেশন থেকে, বুনোফুল। কাল (মঙ্গলবার) সন্ধ্যা সাতটায় বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে। তার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন যাচ্ছি একটি টিভি চ্যানেলে। ‘বুনোফুল’ অ্যালবামে কী ধরনের গান গেয়েছেন?সাঁওতাল আর ঝুমুর গান গেয়েছি।এ ধরনের গান কবে থেকে চর্চা করছেন?অনেক দিন, সেই ছোটবেলা থেকে। খুলনায় আমি তখন ক্লাস টুতে পড়ি। আমাদের ওখানে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন থেকে একটি দল এসেছিল। ওরা সাঁওতাল গান গেয়েছিল। ওদের গান আর বাদ্যযন্ত্র আমাকে দারুণ অনুপ্রাণিত করে। আমার মা পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মেয়ে। তিনি ঝুমুর গান গাইতেন। আমার গানের হাতেখড়ি মায়ের কাছে। ছোটবেলা থেকে অন্যান্য গানের পাশাপাশি সাঁওতাল আর ঝুমুর গানের চর্চা করছি।সেই ছোটবেলা থেকে শেখা গানগুলো এবার অ্যালবামে এনেছেন?তা কিছু আছে। তবে আদিবাসীদের গান কিন্তু আমি এখনো সংগ্রহ করছি। আমার মেয়ে শ্রেষ্ঠেশ্বরী ব্রতচারী করে। ও সেখান থেকে গুরু সদয় দত্তের একটি সাঁওতাল গান শিখেছে। আমি ওর কাছ থেকে গানটি শিখে নিয়েছি। বুঝতেই পারছেন, আমার শেখার আগ্রহ আর সংগ্রহ অনেক দিনের। আর তা এখনো অব্যাহত আছে।প্রকাশনা অনুষ্ঠানে গান গাওয়ার ইচ্ছা আছে?চার-পাঁচটি গান তো করবই। আমি চাই, আমার বন্ধুরাও থাকবেন এই অনুষ্ঠানে।পরের অ্যালবামের কথা কিছু ভেবেছেন?আমি তো রবীন্দ্রসংগীতের ছাত্রী। ওয়াহিদুল হকের সংস্পর্শে আসতে পেরেছিলাম, তাঁর কাছ থেকে গান শিখেছিলাম। ছায়ানটেরও ছাত্রী ছিলাম। এবার ভাবছি, রবীন্দ্রসংগীতের অ্যালবাম করব।