সাংবাদিক গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন পত্রিকায় খবর হয়েছেন বহুবার। এবার তিনিই খবর লিখবেন। আরেকটু পরিষ্কার করা যাক, এবার পত্রিকায় কলাম লিখবেন লেডি গাগা। আগামী মে মাস থেকে পুরোদস্তুর কলাম লেখক হিসেবে নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন এই তারকা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভি ম্যাগাজিন জানিয়েছে, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি, আমাদের নতুন কলাম লেখক হতে যাচ্ছেন লেডি গাগা! প্রতি মাসে ফ্যাশন এবং আর্টের ওপর কলাম লিখবেন তিনি।’ গত বৃহস্পতিবার টুইটারেও এ ব্যাপারে লিখেছেন গাগা, ‘দারুণ খবর, আগামী মাস থেকেই ভি ম্যাগাজিনের জন্য ফ্যাশন ও আর্টবিষয়ক কলাম লিখতে যাচ্ছি।’ কলাম লেখার আগে অবশ্য আরেকটি রেকর্ড লেখা হলো গাগার নামের পাশে। খুদে ব্লগিংয়ের জনপ্রিয় সাইট টুইটারে এখন গাগাই সবচেয়ে জনপ্রিয়। তাঁর অ্যাকাউন্টের ফলোয়ার ৯০ লাখে উঠেছে কদিন আগে! দ্বিতীয় অবস্থানে আছেন আরেক তরুণ—জাস্টিন বিবার (৮৩ লাখ)। ওয়েবসাইট।