সাংবাদিক ড্যানিয়েল ক্রেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ধর্ষ গোয়েন্দা জেমস বন্ডকে এবার সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। একটু ভুল হলো। বন্ড নন, জেমস বন্ডখ্যাত তারকা ড্যানিয়েল ক্রেগ (৪২) এবার সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাট্টু ছবিতে লিসবেথ সালেন্দার নামে এক তরুণীর সাহায্যে এগিয়ে আসতে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। সুইডিশ লেখক স্টিগ লারসনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এর আগে ছবিটির সুইডিশ সংস্করণ তৈরি হয়েছে। এবার ইংরেজি সংস্করণে ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন ডেভিড ফিঞ্চার। আর ছবির পাণ্ডুলিপি লিখছেন স্টিভ জাইলিয়ান। ওয়েবসাইট।