সাংবাদিক মিঠুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা ও উপস্থাপক মিঠুন চক্রবর্তী এবার একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক হিসেবে কাজ করবেন। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আগামী মাস থেকে মিঠুনকে নিয়ে শুরু হবে অনুষ্ঠানটি। নাম বাংলা বলছে, সঙ্গে মিঠুন। জানা গেছে, মিঠুন এখানে একজন সাংবাদিক হয়ে রাজনীতিবিদ, মন্ত্রী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও কলকাতার বিশিষ্টজনদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন করবেন। নিজেও বলবেন। অনুষ্ঠানে দর্শকেরাও প্রশ্ন করতে পারবেন।