সাংবাদিক র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই জীবনে অসংখ্যবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শৈশব থেকেই বড় তারকাখ্যাতি পেয়ে যাওয়ার সুবাদে। ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ এবার নিজেই হয়ে যাচ্ছেন সাংবাদিক। অবশ্য রুপালি পর্দায়। টোকিও ভাইস নামের নতুন ছবিতে জ্যাক অ্যাডেলস্টেইন নামের এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
মার্কিন অনুসন্ধানী সাংবাদিক অ্যাডেলস্টেইনের লেখা স্মৃতিকথা অবলম্বনে বানানো হচ্ছে ছবিটি। টোকিও মেট্রোপলিটন পুলিশ প্রেসক্লাবের সদস্য থাকার সময় একটি দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস করে দিয়ে জাপানি এক গডফাদারের রাজত্বের শেষ টেনে দিয়েছিলেন এই সাংবাদিক। এ নিয়েই ছবির গল্প। আইএএনএস।