সাংবাদিককে চড় মারলেন উইল স্মিথ (ভিডিও)
সম্প্রতি মস্কোতে ‘মেন ইন ব্ল্যাক ৩’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে এসে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখেই পড়ে গিয়েছিলেন মার্কিন অভিনেতা ও গায়ক উইল স্মিথ। সেখানে উপস্থিত এক সাংবাদিক তাঁকে চুমু খেতে উদ্যত হলে তিনি কষে চড় লাগিয়েছেন ওই সাংবাদিকের গালে। ‘মেন ইন ব্ল্যাক ৩’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে যোগ দিতে লাল গালিচায় হাঁটার সময় ইউক্রেনিয়ান সাংবাদিক স্মিথ উইল স্মিথকে আলিঙ্গনের অনুরোধ জানান। সরল মনেই রাজি হয়ে যান স্মিথ। কিন্তু বিপত্তি বাধে যখন ওই সাংবাদিক স্মিথকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় দারুণ চটে যান স্মিথ। ওই সাংবাদিককে ধাক্কা দিয়ে সরিয়ে তাঁকে উদ্দেশ করে বলে ওঠেন, ‘আপনার সমস্যাটা কী! দয়া করে আমার কাছ থেকে দূরে সরে যান।’ এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি। ঘটনার কিছুক্ষণ পর সংবাদকর্মীরা এ প্রসঙ্গে স্মিথের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত। কিন্তু এতে আমার কোনো দোষ নেই। ওই ভাঁড়টা আমার মুখে চুমু দিতে চাচ্ছিল। ওর ভাগ্য ভালো যে, ঘুষি মেরে ওর মুখ আমি ভোঁতা করে দিইনি।’