সাংবাদিকতায় পুরস্কার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালে এসেন্স ম্যাগাজিনের জন্য ‘ইট, প্লে, লাভ’ শিরোনামে একটি লেখা লিখেছিলেন মার্কিন সংগীতশিল্পী বিয়ন্স নোয়েলস। এ লেখায় তিনি তুলে ধরেছিলেন নিজের জীবনের টুকরা কিছু অভিজ্ঞতার কথা। লেখাটি পছন্দ হয়েছে যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের। সংগঠনটি এবার এই শিল্পীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ মে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ন্স নোয়েলসের হাতে তুলে দেওয়া হবে এ বিশেষ পুরস্কার। জিনিউজ।