সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা সবাই এত দিন রাজধানী ঢাকার জ্যামের কথা শুনে অতিষ্ঠ। এবার এই জ্যাম থেকে রক্ষা হলো না দুই বলিউড তারকারও। আর এর জন্য ভয়াবহ মাশুলও দিতে হলো তাঁদের। বলিউডের এই দুই তারকা হলেন কারিনা কাপুর ও সাইফ আলী খান। আর এ জন্য এই দুই তারকাকে সাংবাদিকদের কাছে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে একটি জুতা কোম্পনির প্রমোশনে আসার কথা ছিল বলিউডের ওই দুই প্রেমিক যুগলের। এলেনও সেখানে। তবে সেটা প্রায় তিন ঘণ্টা পরে। এত দেরি দেখে সেখানে উপস্থিত টিভি চ্যানেল ও সংবাদপত্রের সাংবাদিকেরা বেশ চটেছিলেন। এই দুই তারকার বিলম্বের কারণে সবাই ওই অনুষ্ঠান বয়কট করারও সিদ্ধান্ত নেন। আর তখনই কারিনা ও সাইফ দুজনেই সাংবাদিকদের কাছে অনাকাঙ্ক্ষিত দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিলেন। কারণ হিসেবে বললেন, সঠিক সময়ে বাসা থেকে বের হওয়ার পরও রাস্তায় ট্রাফিক জ্যাম থাকায় এত দেরি।