সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন ক্ষুব্ধ রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে খবরের শিরোনাম হলেন রণবীর কাপুর
সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে খবরের শিরোনাম হলেন রণবীর কাপুর

ব্যক্তিগত জীবনে বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপের কারণে এমনিতেই সংবাদকর্মীদের ওপর তিতিবিরক্ত ‘বেশরম’ তারকা রণবীর কাপুর। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর ক্যামেরা কেড়ে নিয়ে খবরের শিরোনাম হলেন বলিউডের আলোচিত এ তারকা অভিনেতা।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় অনুমতি না নিয়েই রণবীরের ভিডিও করতে থাকেন এক সংবাদকর্মী। সে সময় রণবীরের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি। অনুমতি না নিয়ে ভিডিও করায় ওই সংবাদকর্মীর ওপর প্রচণ্ড চটে যান রণবীর। একপর্যায়ে তাঁর ক্যামেরা কেড়ে নেন তিনি। রণবীরের রূঢ় আচরণ দেখে সেখানে উপস্থিত সবাই বেশ অবাক হয়ে পড়েন। এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদকর্মীদের প্রতি মুখে ক্ষোভ প্রকাশ করলেও, রণবীরের এমন আক্রমণাত্মক রূপ আগে দেখা যায়নি। ঘটনার সময় ক্ষুব্ধ রণবীরের ছবি তোলার পাশাপাশি তাঁর ভিডিও করেছেন একাধিক গণমাধ্যমকর্মী। পরে সেগুলো প্রকাশিতও হয়েছে।