সাংসদ হলেন জাভেদ আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার সাংসদ হলেন। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল শুক্রবার জাভেদ আখতারকে ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার একজন সদস্য হিসেবে মনোনীত করেন। রাজ্যসভায় রাষ্ট্রপতি ১২ জনকে মনোনয়ন দিতে পারেন। বর্তমানে রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনয়ন দেওয়া পাঁচটি আসন শূন্য হওয়ায় শুক্রবার ওই পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়। জাভেদ আখতার এরই মধ্যে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ এবং পদ্মশ্রী পেয়েছেন।