সাংস্কৃতিক আনন্দ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার নাট্যকলা বিষয়ে একুশে পদক পেয়েছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। এ উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটার আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজন করছে দিবা-রাত্রি সাংস্কৃতিক আনন্দ উৎসব ‘এ তোমার, এ আমার আনন্দ’।বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্বাহী সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায় জানান, এই সাংস্কৃতিক আনন্দ উত্সব শুরু হবে বিকেল সাড়ে চারটায়। চলবে টানা পরদিন ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত। এই আয়োজনে থাকছে চট্টগ্রামের ঢাকঢোল, কুমিল্লার গদগানৃত্য, হবিগঞ্জের লাঠিনাচ ও ঝুমুর নৃত্য, নবাবগঞ্জের কাছনৃত্য। আরও থাকবে অভিভাষণ, ধ্রুপদী যন্ত্রসংগীত, নাচ, আবৃত্তি সমন্বয় পরিষদ এবং কলকাতার গৌরী ঘোষ ও পার্থ ঘোষের আবৃত্তি, নাটক, গম্ভীরা, বাউল গান, জারি গান, লালনের গান, বাঁশিসহ নানা কিছু। পুরো আয়োজন সবার জন্য উন্মুক্ত।