সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আজ শুক্রবার শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব। স্থানীয় শহীদ মিনার চত্বরে ‘এসো মিলি প্রাণের টানে’ শীর্ষক উৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম কুদ্দুছ। গত বুধবার জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে প্রতিদিন আলোচনা, সংগীত, নৃত্য, বাউলগান, সংযাত্রা ইত্যাদি অনুষ্ঠিত হবে।