সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা ১৯৯০ সালের ডিসেম্বর মাসে। ওই বছর সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রথম বিজয় উৎসবের আয়োজন করে। এর পর থেকে প্রতিবছর হয়ে আসছে। জোটের এই আয়োজন মুক্তিযুদ্ধের মহান বিজয় উৎসবের প্রধান অনুসঙ্গে পরিণত। এই আয়োজনে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা লাখো শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও নানা প্রামাণ্য নিদর্শন, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকেই। বিজয় দিবস আসন্ন। দিনটি সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতি জোট গতকাল সোমবার বিজয় উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে।আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে এবারের উৎসব। বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করবেন খেতাব পাওয়া ৪০ জন বীর মুক্তিযোদ্ধা। ‘জেনে নাও শহীদ যোদ্ধা বীর/ যুদ্ধাপরাধীরা আবারও নত শির’ স্লোগান নিয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত একযোগে রাজধানীর ছয়টি মঞ্চে উৎসবের কর্মসূচি চলবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, সহসভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনে চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।সংবাদ সম্মেলনে বলা হয়, এবার কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও ১৪ ডিসেম্বর থেকে টিএসসি সড়কদ্বীপ, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর, দনিয়া বর্ণমালা আদর্শ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ এলাকায় বিজয় উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া শনির আখড়ায় বিজয় দিবসের দিনে বিশেষ অনুষ্ঠান হবে। বিজয় দিবসে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা বের করা হবে। বিজয় উৎসবের অনুষ্ঠানে থাকবে নাটক, আবৃত্তি, নৃত্য, সংগীত, স্বরচিত কবিতা, শিশু সংগঠনের পরিবেশনা এবং স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীদের পরিবেশনা। সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়াকে আরও গতিশীল ও ত্বরান্বিত করা এবং অন্যান্য চিহ্নিত শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।জেমকন সাহিত্য পুরস্কার২০১০ সালের জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক এমরান কবির। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়।পুরস্কার হিসেবে ওয়াসি আহমেদকে তাঁর ত্রিসীমানা গ্রন্থের জন্য দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং এমরান কবিরকে তাঁর নিদ্রাগহন মহাশূন্যে নামের গল্পের পাণ্ডুলিপির জন্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। ‘মনের মানুষ’ চলচ্চিত্র নিয়ে আলোচনালালান সাঁইয়ের জীবনী নিয়ে নির্মিত মনের মানুষ চলচ্চিত্রকে তাঁর অভিনীত সেরা চলচ্চিত্র বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়ক প্রসেনজিৎ। সিনেমাটির ভারতের ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ এবং প্রসেনজিতের বাংলাদেশে আসা উপলক্ষে গতকাল চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রসেনজিৎ লালনের ভূমিকায় অভিনয় করেছেন।পশিচমবঙ্গের বাণিজ্যিক সিনেমার সফল অভিনেতা প্রসেনজিৎ সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ছবিতে অভিনয় করার পর আমার মনে হয়েছে, এখন আর কোনো ছবিতে অভিনয় না করলেও অভিনয়শিল্পী হিসেবে দর্শক অনেক দিন আমাকে মনে রাখাবেন। সিনেমাটি মুক্তির পর থেকে কলকাতায় ও বাংলাদেশের দর্শকদের সাড়া দেখে এখন এটা আমি বিশ্বাস করতে শুরু করেছি।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্মাতা গৌতম ঘোষ, ছবিটির বাংলাদেশের প্রযোজনা-প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্রের স্বত্বাধিকারী হাবিবুর রহমান খান, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যালেন আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।কক্সবাজারে আঞ্চলিক সাহিত্য সম্মেলনবাংলা একাডেমী তার কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সাহিত্য সম্মেলনের উদ্যোগ নিয়েছে। এতে দেশের সংস্কৃতিমনা ব্যক্তিরা তাঁদের নিজ এলাকার আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি সারা দেশের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে বাংলা একাডেমীর সংযোগ গড়ে উঠবে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে।