সাংহাই উৎসবে ‘মনের মানুষ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের সাংহাই নগরে ১৪তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ১০ জুন। ১০ দিনের এই উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশ থেকে মোট ১৬টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র মনের মানুষ। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে মোট আটটি পুরস্কার দেওয়া হবে। জানা গেছে, উৎসবে ১৭ জুন হবে মনের মানুষ ছবির প্রদর্শনী ও সংবাদ সম্মেলন। উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন ছবির প্রযোজক হাবিবুর রহমান খান, নির্বাহী প্রযোজক শিহাব আহমেদ ও অভিনেতা চঞ্চল চৌধুরী এবং ভারত থেকে ছবির পরিচালক গৌতম ঘোষ ও অভিনেতা প্রসেনজিৎ। এর আগে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে মনের মানুষ।