সাইনির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার রুপি জরিমানা করা হয়েছে বলিউডের উঠতি তারকা সাইনি আহুজাকে। বুধবার মুম্বাইর দায়রা আদালতের বিচারক পি এম চৌহান এই রায় দেন। ২০০৯ সালের জুন মাসে আহুজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন বাসার পরিচারিকা। রায় ঘোষণার সময় জামিনে থাকা আহুজা তাঁর স্ত্রী অনুপমকে নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন আহুজা। আহুজাকে বিচারক আর্থার রোড কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আহুজার আইনজীবী বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন।