সাইফ-অমৃতার ছবির লড়াই!
সামনাসামনি না হলেও এবারে ছবির কারণে একে অপরকে টক্কর দিতে যাচ্ছেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান এবং তাঁর সাবেক স্ত্রী অমৃতা সিং।এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাচ্ছে সাইফের ‘গো গোয়া গন’ এবং অমৃতা অভিনীত চলচ্চিত্র ‘আওরঙ্গজেব’। এই বক্স অফিস যুদ্ধে কে জয়ী হন, সেটাই এখন দেখার বিষয়।‘গো গোয়া গন’ মুক্তি পাচ্ছে ১০ মে। ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন সাইফ। অন্যদিকে আদিত্য চোপড়া প্রযোজিত যশরাজ ফিল্মসের ‘আওরঙ্গজেব’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ মে। ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অমৃতা। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মিড-ডে’।অনেক দিন পর বলিউডের ছবিতে অভিনয় করছেন অমৃতা। বেছে বেছে ছবির কাজ হাতে নেওয়ার জন্যই তিনি বলিউডে নিয়মিত নন।অবশ্য প্রায় কাছাকাছি সময়ে ছবি মুক্তি পেলেও ‘আওরঙ্গজেব’ ছবির কাজ শুরু করার সময় অমৃতা জানতেন না যে শেষমেশ সাইফের ছবির সঙ্গেই টক্কর দিতে হবে তাঁকে।