সাইফ ও কারিনার বিয়ে ১৬ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবকিছু ঠিক থাকলে ১৬ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসছেন কারিনা কাপুর ও সাইফ আলী খান। ঘোষণাটি এল গত রোববার, সাইফের মা শর্মিলা ঠাকুরের কাছ থেকে, ‘হ্যাঁ, এই তারিখটিই ঠিক করেছি আমরা। বিয়ে-পরবর্তী অভ্যর্থনা অনুষ্ঠানও হবে। তবে আয়োজন খুব বড় হবে না।’ কিন্তু কেন? সাইফ পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র জানাচ্ছে, খুব বেশি দিন হয়নি সাইফের বাবা নবাব মনসুর আলী খান পতৌদি ইহলোক ছেড়ে চলে গেছেন। তাই আয়োজনটা খুব জমকালো করার ইচ্ছা নেই কারোরই। বিষয়টি মেনে নিয়েছেন কারিনার পরিবারও। বিয়ে-পরবর্তী অভ্যর্থনা অনুষ্ঠান কোথায় হবে, তা এখনো চূড়ান্ত করেননি সাইফরা। হতে পারে তা মুম্বাইয়ে। বিয়ে হবে পতৌদিদের পৈতৃক বাড়িতেই। মিড-ডে ডট কম।